ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাইয়ের অষ্টম মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে গত সপ্তম সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। এরপর আজীবন সদস্য সংখ্যা বাড়ানোর বিশেষ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। সংগঠনের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে আজীবন সদস্য পদের আবেদন প্রক্রিয়া সহজ করা এবং এ লক্ষ্যে ওয়েবসাইট আপগ্রেড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সভায় সেপ্টেম্বর ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ‘বৃত্তি-২০২৫’-এর দ্বিতীয় ত্রৈমাসিক অর্থ প্রদান সম্পন্ন হওয়ায় কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
সভায় সংগঠনের পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, "আজকের এই আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের কোন কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে, তা স্পষ্টভাবে উঠে এসেছে। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে আমি যত দ্রুত সম্ভব এজিএম (বার্ষিক সাধারণ সভা) আয়োজনের অনুরোধ জানাচ্ছি।"
তিনি আরও যোগ করেন, "আমাদের এই পথচলায় আরও বেশি মেধা, নতুন চিন্তা ও সৃজনশীল ভাবনাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে এজিএম আয়োজনের প্রস্তুতির পাশাপাশি সংগঠনের ফান্ড বা তহবিল সংগ্রহের বিষয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।" সবশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন।
সভায় নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শিরিন সুলতানা, মো. মোস্তাফিজুর রহমান, আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী, মো. নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, রশিদ আহমেদ (মামুন), ড. মো. শরিফুল ইসলাম দুলু এবং গোপাল চন্দ্র দেবনাথ।
এছাড়া কোষাধ্যক্ষ ড. এম কামাল উদ্দিন জসিম ও দপ্তর সম্পাদক মো. বায়জিদ বোস্তামী সভায় উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত