ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
‘দেশকে অস্থিতিশীল করতে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত’
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অনুষ্ঠিত এক সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) অভিযোগ করে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার বিষয়ে ভারত নতুন পদক্ষেপ নিচ্ছে। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্যে অলি আহমেদ বলেন, অতীতেও বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি হয়েছিল এবং তা নিয়ন্ত্রণে নানা ধরনের উদ্যোগ নিতে হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় ভারতের তৎকালীন নেতৃত্ব পরিস্থিতি সমাধানে ভূমিকা রেখেছিল, তবে বর্তমানে সে ধরনের পরিস্থিতি ভিন্নভাবে পরিচালিত হচ্ছে।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে আয়োজিত এ সমাবেশে তিনি আরও বলেন, ‘বিদেশি দালালদের কারণে দেশ দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশের কিছু রাজনৈতিক ব্যক্তির বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও অভিযোগ তোলেন তিনি।
দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, বিনিয়োগ কমে যাওয়া, কর্মসংস্থান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।
তিনি আরও বলেন, এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনিক ও নীতিগত দুর্বলতা দূর করতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট