ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক প্রেক্ষাপটের তুলনায় নিয়ন্ত্রিত পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
তিনি জানান, শুরুতে কিছু সংকট থাকলেও সরকার দ্রুত দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেয়। আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষি ও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। ফলে বর্তমানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জ্বালানি ব্যবস্থাপনায় তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক দাতা সংস্থাগুলোর সঙ্গে এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
মাহদী আমিন বলেন, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখা হয়েছে এবং দামও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার সেগুলোকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের প্রত্যাশার ভিত্তিতেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পর থেকে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, দেশে সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি তিনি এমন একটি ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে পারস্পরিক সৌহার্দ্য, সহাবস্থান এবং দায়িত্বশীল রাজনীতির চর্চা থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের