ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শাপলা চত্বরের শহীদদের সূর্যসন্তান বললেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে’র ঘটনায় নিহতদের ‘সূর্যসন্তান’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, শাপলার চেতনা ধারণ করেই ভবিষ্যতের রাজনৈতিক ধারা এগিয়ে যাবে এবং ওই দিনের শহীদরা নতুন প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে অনুপ্রাণিত করবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে আয়োজিত একটি প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে নিহতদের স্মরণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, ইতিহাসের প্রকৃত সত্য উদঘাটন এবং তা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। তাঁর দাবি অনুযায়ী, সেদিনের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা একে ঠান্ডা মাথার হত্যাযজ্ঞ হিসেবে প্রমাণ করে।
তিনি আরও জানান, এ ঘটনার বিচার দাবিতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও জমা দেওয়া হয়েছে। তিনি সেদিনের ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ৫ মে’র ঘটনাসহ পরবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার সঠিক তথ্য ও নথিভুক্তি জরুরি। তিনি সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল আজিজের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে সেদিনের ঘটনাপ্রবাহ, আহত-নিহতদের ছবি, নাম-পরিচয়, দেয়াল ফেস্টুন, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, ইতিহাসভিত্তিক গবেষণার মাধ্যমে সত্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)