ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাক-ভারত সমঝোতা
ডুয়া নিউজ: অবশেষে কেটে গেল চ্যাস্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা। এক মাসের টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমঝোতার ফলে নির্ধারিত সময়ই হতে যাচ্ছে ২০২৫ সালের জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফি।
হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতা অনুসারে, ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইয়ে।
টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হলেও আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। বাকি ১০ ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে এই ম্যাচ দুটিও পাকিস্তানে হওয়ার আলোচনা চলছে।
শুরুতে আলোচনা ছিল, হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে পিসিবিকে বিশেষ ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে দুবাইয়ে ম্যাচ আয়োজনের জন্য বাড়তি অর্থ পাবে না পিসিবি।
ভারতের সঙ্গে পূরণ হয়েছে পিসিবির বেঁধে দেওয়া শর্তও। ভারতীয় দল পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পিসিবি শর্ত দিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। পিসিবির সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি। সে অনুসারে, ওই আসরের লিগ পর্যায়ে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)