ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৮১ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের টিকা গ্রহণের উপযোগী শিশুদের মধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে ইতোমধ্যে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অবশিষ্ট শিশুদেরও দ্রুত সময়ের মধ্যে টিকাদানের আওতায় আনা হবে এবং লক্ষ্য হলো শতভাগ কভারেজ নিশ্চিত করা।
রোববার (৩ মে) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হামের ক্ষেত্রে বর্তমানে প্রায় ৮১ শতাংশ টিকা কভারেজ অর্জিত হয়েছে। বাকি শিশুদেরও খুব শিগগিরই টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি স্বাস্থ্য খাতে বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন।
সম্মেলন সম্পর্কে তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, মায়েদের মধ্যে ব্রেস্ট ফিডিং সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের পুষ্টি বিষয়ে গুরুত্ব দিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং সাপে কাটার চিকিৎসায় অ্যান্টি স্নেক ভেনমের পর্যাপ্ত মজুদ নিশ্চিত রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও জানান, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করতে নতুন দরপত্র প্রক্রিয়া চলছে এবং স্টক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে, যাতে কোনো রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত হতে না হয়।
হামের টিকা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৮১ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে এবং প্রতিটি ক্যাম্প কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে দ্রুত শতভাগ লক্ষ্য অর্জনে কাজ চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?