ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আজ নির্ধারিত হবে শিরোপা; রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা
ডুয়া ডেস্ক : দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল এবং ভিন্ন ম্যাচে ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা। দুই দলের সামনেই শিরোপা জয়ের হাতছানি।
এর আগের দুই দলই ৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ভিন্ন হলেও কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিল। কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দী দেশটি।
আজ দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দুই ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার যেকোনো এক দল জিতলে, আরেক দল হারলে যে জিতবে তারা চ্যাম্পিয়ন হবে।
যদি দুই দলই জেতে বা ড্র করে, তাহলে তাদের পয়েন্ট সমান হয়ে যাবে। এ পরিস্থিতিতে চূড়ান্ত পর্বের দুই দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ের ফলাফল দেখা হবে। তবে যেহেতু ম্যাচটি ড্র ছিল, তাই গোল ব্যবধানই বিবেচনা করা হবে।
যদি গোল ব্যবধানও সমান হয়ে যায়, তাহলে দেখা হবে কে বেশি গোল করেছে। যদি তাতেও সমতা থাকে, তখন লাল কার্ডের সংখ্যা হিসাব করা হবে। এরপর, হলুদ কার্ডের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সবশেষে, যদি ফলাফল এখনও নির্ধারণ করা না যায়, তবে লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)