ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়ল রামপাল বিদ্যুৎ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ এবং বিদ্যুতের উচ্চ চাহিদার মধ্যেও কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। রোববার (৩ মে) কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এপ্রিল মাসজুড়ে তীব্র গরমের কারণে দেশে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। এমন পরিস্থিতিতেও রামপাল কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি সরবরাহ করেছে। জাতীয় জ্বালানি নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।
এ সময় কেন্দ্রটি গড়ে প্রায় ৮০ শতাংশ প্ল্যান্ট লোড ফ্যাক্টরে পরিচালিত হয়। মাসের প্রথম সপ্তাহে তাপপ্রবাহের চরম অবস্থায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে কেন্দ্রটি প্রায় ৯৭ শতাংশ সক্ষমতায় উৎপাদন করে জাতীয় গ্রিড স্থিতিশীল রাখতে সহায়তা করে। এটি কেন্দ্রটির জন্য টানা পঞ্চমবারের মতো ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি উৎপাদনের মাইলফলক বলেও জানানো হয়।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময়েও পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এটি টিমের নিরলস পরিশ্রম এবং দুই দেশের সফল সহযোগিতার প্রতিফলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান