ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। নতুন করে আরও এক শিশুর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। একই সময়ে নতুন রোগী ভর্তির সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে।
রবিবার (৩ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৮ এপ্রিল দুপুর দুইটার দিকে ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে ৯ মাস বয়সী এক শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায়। তার শরীরে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের জটিলতা দেখা দিয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৮২ জন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ১৭ মার্চ থেকে ৩ মে সকাল পর্যন্ত মোট ১ হাজার ৪৬ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনসহ মোট ৯৪১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমান পরিস্থিতিতে রোগী ব্যবস্থাপনা ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ