ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

গান গাইতে গাইতেই মারা যেতে চান আশা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:৪৪:৪৭

গান গাইতে গাইতেই মারা যেতে চান আশা

ডুয়া ডেস্ক : ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে। বয়স নব্বই পেরোলেও নিজের সুরেলা কণ্ঠে এখনও মঞ্চ জমিয়ে দিতে পারেন বিশ্বের সবচেয়ে বেশি গান গেয়ে গিনেস রেকর্ড গড়া এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে কিংবদন্তি সুরকার আরডি বর্মনের স্ত্রী আশা ভোঁসলে সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ক্যারিয়ার সম্পর্কে নানান কথা বলেছেন।

মঞ্চে গান গাওয়ার সময় মানসিক চাপের কথাও সামনে এনেছেন কিংবদন্তী এই শিল্পী। পডকাস্টে আশা ভোঁসলে বলেন, ‘স্টুডিওতে, একজন সঙ্গীত পরিচালক উপস্থিত থাকলে, সবকিছু সহজে হয়ে যায়। তবে মঞ্চে তিনি থাকেন না। মঞ্চে, আবেগ পুরো বিষয়টা দখল করে রাখে। গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে। স্মৃতিগুলো ভেসে আসে - সেই রাতগুলো, সেই চিঠিগুলো, বালিশের কাছে রাখা সেই গোলাপগুলো। শ্রোতারাও তাদের নিজস্ব অতীতকে পুনরুজ্জীবিত করে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে।’

৯১ বছর বয়সী এই শিল্পী তার সবচেয়ে বড় ইচ্ছের কথাও সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেছেন, তার এখন একমাত্র ইচ্ছা হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গাওয়া। তার কথায়, ‘একজন মায়ের ইচ্ছা কী? তার সন্তানরা ভালো থাকুক, একজন ঠাকুমার ইচ্ছা? তার নাতি-নাতনিরা সুখে থাকুক। এখন আমার একমাত্র ইচ্ছা হলো, আমি যেন গান গাইতে গাইতেই মারা যাই। আমার শেখার মতো আর কিছুই বাকি নেই।’

গান প্রসঙ্গে আশা বলেন, ‘আমি আমার পুরো জীবন গেয়েছি। আমি মাত্র তিন বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করি। প্লেব্যাক গান করছি ৮২ বছর হয়ে গেছে। আর এখন ইচ্ছে হলো আমি গাইতে গাইতে মরতে চাই। এটাই আমাকে সবচেয়ে সুখী করবে।’ আমি গান ছাড়া বাঁচব না বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত