ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত থেকে নতুন করে ৫ হাজার টন ডিজেল আমদানি
নিজস্ব প্রতিবেদক: ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল কেন্দ্র থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই ডিজেল ডিপোতে এসে পৌঁছায়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই বৃহস্পতিবার রাতের মধ্যে পাম্পিং কাজ সম্পন্ন হয়।
তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে গত মাসে একই পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে সরবরাহ করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক