ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দায়িত্বে থেকেই নির্বাচন করতে চান তামিম
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক পরিবর্তনের পর নতুন করে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি দায়িত্ব নেয়। এই কমিটির প্রধান দায়িত্ব হলো আগামী ৯০ দিনের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা।
এর আগে থেকেই তামিম ইকবাল আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। যদিও মাঝেমধ্যে শোনা যাচ্ছিল, নির্বাচনের আগে তিনি অ্যাড-হক কমিটি থেকে সরে দাঁড়াতে পারেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেছেন, এমন কোনো পরিকল্পনা তার নেই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানান, আগামী রবিবার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই পরবর্তী নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। একই সঙ্গে তিনি আবারও নিশ্চিত করেছেন যে, তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমি ব্যক্তিগতভাবে কখনও ভাবিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্র যেটা অনুমোদন করবে, আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা আমার নেই। শুরু থেকেই বলে আসছি, আমি নির্বাচনে থাকব।’শেষে তিনি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ফেয়ার নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমি আশা করি, আমাদের অধীনে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল