ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা প্রিমিয়ার লিগের সময় জানাল বিসিবি
স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অচলাবস্থার পর দলবদল প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা মাঠে খেলা শুরুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মে মাঠে গড়াবে লিগ, আর ১১ জুনের মধ্যে প্রতিযোগিতা শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকার অধিকাংশ ক্লাব। ফলে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে সব দল অংশ নেয়নি। একই অবস্থান ছিল প্রিমিয়ার লিগ নিয়েও, যার কারণে নির্ধারিত সময়ে লিগ শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আমিনুল ইসলামের বোর্ডের পরিবর্তে বিসিবিতে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সব ক্লাবই অংশগ্রহণে সম্মত হয়। খেলোয়াড় ও ক্লাবগুলোর দাবি বিবেচনায় নিয়ে এবারের প্রিমিয়ার লিগে সুবিধা বাড়িয়েছে বিসিবি। ম্যাচের দিন ক্লাবগুলোর জন্য পরিবহন ও খাবারের ব্যবস্থা করবে বোর্ড, পাশাপাশি প্রতিটি ভেন্যুতে থাকবে বিশেষায়িত অ্যাম্বুলেন্স।
এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট ছয়টি ভেন্যুতে। এগুলো হলো বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, বিকেএসপি ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ।
বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অন্যান্য আন্তর্জাতিক বা ঘরোয়া ব্যস্ততা না থাকলে কিছু ম্যাচ সেখানে আয়োজন করা হতে পারে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এবার কোনো সুপার লিগ পর্ব থাকছে না; প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। তবে নিচের তিন দলের মধ্যে রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে, যেখান থেকে দুই দল প্রথম বিভাগে অবনমিত হবে। লিগ পর্বের ৬৬টি এবং রেলিগেশন লিগের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)