ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
খুব দ্রুতই লোডশেডিং কমবে: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সংকটে ভোগা দেশবাসীর জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলরা। খুব শিগগিরই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এক আলোচনায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেল আমদানির খরচ প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ বাকি রয়েছে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে সাম্প্রতিক সময়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে।
এর আগে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বৈষম্য কমাতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালু করা হয়েছে। গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন