ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হংকংকে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক:ইন্দোনেশিয়ার জাকার্তায় ইতিহাস গড়ল বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের দাপট বজায় রেখে প্রথমবারের মতো মূল আসরের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাঁচা-মরার লড়াইয়ে হংকং চায়নাকে ২–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পাশাপাশি জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের আসরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা।
জাকার্তায় ‘এ’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ড্র করা। কিন্তু শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় দল। তবে দমে না গিয়ে পাল্টা আক্রমণে দ্রুতই সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে সমতাসূচক গোলটি আসে। এরপর দ্বিতীয় কোয়ার্টারে লড়াই চললেও কোনো পক্ষ জালের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে কনার দুর্দান্ত এক গোলে লিড নেয় বাংলাদেশ। এমার বাড়ানো বল হংকংয়ের গোলরক্ষক রুখতে ব্যর্থ হলে কনা বিচক্ষণতার সাথে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন। শেষ কোয়ার্টারে হংকং মরিয়া হয়ে চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটুট।
উল্লেখ্য, এই আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পায় তারা। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করল বাংলাদেশ।
নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। সেই সমীকরণ মিলিয়ে পুরুষ দলের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশের মেয়েরা আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে। এটি দেশের নারী হকির ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?