ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিলের আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত গবেষকরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সহায়তা পাবেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা তহবিলের স্টিয়ারিং কমিটির সভায় বৃত্তি সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়।
নীতিমালা অনুযায়ী, তিন বছর মেয়াদি এই বৃত্তির জন্য নির্বাচিত পিএইচডি গবেষকরা মাসিক ৫০ হাজার টাকা বৃত্তির পাশাপাশি অন্যান্য সুবিধাও পাবেন। সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য বৃত্তি প্রদানের আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক ও পরিচালকরা।
সবশেষে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গবেষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার