ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিনেত্রীর বাবা কারাগারে
বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ওই মামলায় গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস ওই দিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার আবেদন জানায়, যার পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে দেবু প্রসাদ রায় ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই খাতে বিনিয়োগের কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়া হয়।
এছাড়া বিকাশ, নগদ ও রকেটের বিভিন্ন নম্বরে ধাপে ধাপে আরও ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ সময় পার হলেও কোনো টাকা ফেরত না দিয়ে অভিযুক্ত বিভিন্ন টালবাহানা করেন এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকেন। এতে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)