ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হাম ও সন্দেহে ২৫১ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: হাম এবং হামের উপসর্গে দেশে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দেড় মাসে সারাদেশে মোট ২৫১ জন শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৪২ জন এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে আরও ২০৯ জন শিশুর।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ জন শিশু। পাশাপাশি হাম সন্দেহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে।
গত ২৪ ঘণ্টার পরিস্থিতিতেও নতুন করে ১১ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবাই হাম সন্দেহে আক্রান্ত ছিল। এ সময়ে আরও ১ হাজার ২৮৭ জন শিশু নতুনভাবে হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে মোট ১২৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১০ জনে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)