ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
টেকসই বায়োইকোনমি রেজল্যুশনে বাংলাদেশ নেতৃত্বে
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইস্ক্যাপ)-এর ৮২তম অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে টেকসই বায়ো-ইকোনমি বা জৈব অর্থনীতি বিষয়ক একটি রেজল্যুশন সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।
শনিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ এপ্রিল) ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুয়ার্ডস আ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এ রেজল্যুশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপন করা হয় এবং সদস্য দেশগুলোর সর্বসম্মত সমর্থনে তা গৃহীত হয়। এর মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও নেতৃত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে উল্লেখ করা হয়।
এটি বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার—টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রেজল্যুশনে সার্কুলার অর্থনীতি, সম্পদের কার্যকর ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং বায়োইকোনমি ভ্যালু চেইন শক্তিশালী করতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
এ উদ্যোগে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ সহ-স্পন্সর হিসেবে সমর্থন জানিয়েছে। একই অধিবেশনে ‘সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার’ শীর্ষক বাকু-ব্যাংকক ঘোষণাও গৃহীত হয়, যা অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বায়োইকোনমি শুধু একটি ধারণা নয়, এটি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের একটি বাস্তবসম্মত পথ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের