ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সংসদসহ স্পর্শকাতর স্থাপনায় হামলার টার্গেট, সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনাগুলোকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় হামলার পরিকল্পনার তথ্য পাওয়ায় বাংলাদেশ পুলিশ জরুরি সতর্কবার্তা জারি করেছে।
নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা সমন্বিতভাবে হামলার ছক আঁকছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সতর্কতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সতর্ক করা হয়।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন ইউনিটের অন্তত তিনজন কর্মকর্তা শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। সংসদ ভবন ছাড়াও পুলিশ ও সামরিক স্থাপনা, বিভিন্ন উপাসনালয় এবং জনবহুল বিনোদন কেন্দ্রগুলো ঝুঁকির তালিকায় রয়েছে। হামলা চালাতে তারা একাধিক কৌশল গ্রহণের পরিকল্পনা করছে বলেও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
এই পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে বলা হয়েছে।
সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছেও এই সতর্কবার্তার অনুলিপি পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা সাধারণত প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হলেও এটি সম্ভাব্য সন্ত্রাসী হুমকির বিষয়ে পুলিশের উচ্চমাত্রার সতর্কতার ইঙ্গিত দেয়। নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে পুলিশ সদর দপ্তর।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা