×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃ’ত্যু

২০২৬ এপ্রিল ২৪ ২১:১৭:০৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু সরাসরি হাম আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।

এদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে।

হাম-সন্দেহে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত