ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাকিবকে ছাড়িয়ে হৃদয়ের নতুন রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ওয়ানডে দলে মিডল অর্ডারে সাম্প্রতিক সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাওহিদ হৃদয়। ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই এবার তিনি ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের একটি গুরুত্বপূর্ণ রেকর্ড।
চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ৬ ম্যাচে অংশ নিয়ে ৫ ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন ১৯৪ রান। তিনটি ইনিংসে অপরাজিত থাকায় তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৯৭, যা সত্যিই অসাধারণ।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি স্পর্শ করেছেন ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে। এই ম্যাচেই গড়ে এগিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের হয়ে অন্তত ৫০টি ওয়ানডে খেলা ক্রিকেটারদের মধ্যে এখন তার গড়ই সর্বোচ্চ।
সর্বশেষ ম্যাচে ৩৩ রানে অপরাজিত থেকে নিজের গড় বাড়িয়ে ৩৭.৪১-এ নিয়ে গেছেন হৃদয়। এর আগে ৩৭.২৯ গড় নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তৃতীয় স্থানে থাকা তামিম ইকবালের গড় ছিল ৩৬.৬৫।
এই তালিকায় তাদের পরেই অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের গড় যথাক্রমে ৩৬.৪৬ ও ৩৬.৪২। ফলে গড়ের বিচারে এখন বাংলাদেশের শীর্ষ ব্যাটার হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন তাওহিদ হৃদয়।
গড়ের দিক থেকে বাংলাদেশের শীর্ষ ৫ ব্যাটার১. তাওহিদ হৃদয়, ৫০ ম্যাচ, গড় ৩৭.৪১২. সাকিব আল হাসান, ২৪৭ ম্যাচ, গড় ৩৭.২৯৩. তামিম ইকবাল, ২৪৩ ম্যাচ, গড় ৩৬.৬৫৪. মাহমুদউল্লাহ রিয়াদ, ২৩৯ ম্যাচ, গড় ৩৬.৪৬৫. মুশফিকুর রহিম, ২৭৪ ম্যাচ, গড় ৩৬.৪২
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)