ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের মঞ্চে ইরানের জায়গা নিয়ে বিতর্ক: যা বলল ফিফা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই এখন খেলার বাইরের এক কূটনৈতিক সমীকরণ বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির একটি প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। জাম্পোলির পরামর্শ অনুযায়ী, চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে ইরানকে বাদ দিয়ে তাদের স্থলে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
জানা যায়, এই প্রস্তাবের পেছনে মূল লক্ষ্য ছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কমানো। পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের করা মন্তব্যের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল। সেই তিক্ততা দূর করতেই এক ধরনের কূটনৈতিক উপহার হিসেবে জাম্পোলি এই আজব প্রস্তাবটি দিয়েছিলেন। উল্লেখ্য, গত মাসে ইউরো প্লে-অফে হেরে ইতালি এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
তবে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই প্রস্তাবকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না। ফিফার একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ফিফার বর্তমান অবস্থান বেশ স্পষ্ট, টুর্নামেন্টের সূচি অনুযায়ী সব কিছুই চলবে।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় তার বক্তব্যে এই বিষয়ে কঠোর অবস্থান জানান। তিনি সরাসরি জানিয়েছেন, খেলার মাঠ রাজনীতি থেকে মুক্ত থাকা উচিত। ইনফান্তিনোর মতে, ইরান ফুটবল দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তারা বেশ শক্তিশালী একটি দল। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপ শুরুর আগেই পরিস্থিতি শান্ত হবে এবং ইরান তাদের জনগণের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবে।
ফিফার এই স্পষ্ট বার্তার পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। বুধবার দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সাফ জানিয়ে দিয়েছেন, ক্রীড়ামন্ত্রীর নির্দেশে ইরান দল ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে মানসিকভাবে ও প্রশাসনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।
সব মিলিয়ে, বিশ্বকাপের মঞ্চে ইতালিকে দেখার যে স্বপ্ন ট্রাম্পের দূতের মাধ্যমে তৈরি হয়েছিল, তা ফিফার সিদ্ধান্তে ধোপে টেকেনি। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জুনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন ভেন্যুতে ইরান তাদের লড়াই শুরু করবে বলেই এখন পর্যন্ত চূড়ান্ত।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)