ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শাহবাগ থানায় উত্তপ্ত ছাত্রদল-শিবির
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ারকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক ও ডাকসু নেতাসহ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সন্ধ্যার পর শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরবর্তীতে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় তারা থানার ভেতরে আশ্রয় নেন। ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের পরে থানার ভেতরে গিয়ে অবস্থান নেন বলে জানা যায়।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এক নেতার থানায় উপস্থিত থাকার বিষয়টি জানা যায়। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে কটুক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দেন। তবে ওই শিবির নেতা দাবি করেন, বিষয়টি ভুয়া এবং তিনি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ