ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাতীয় দল থেকে শুরু, এখন যুক্তরাষ্ট্রেও সাকিবের দরজা বন্ধ
এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিব আল হাসানের সবগুলো দরজায় একে একে বন্ধ হতে শুরু করেছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর একে একে বিপিএল, আইপিএল ও কাউন্টি লিগ থেকেও দল পাননি তিনি। অনেকে ভেবেছিলেন, অন্তত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) তার জন্য ভরসার জায়গা হবে। কিন্তু সেখানেও এবার কপাল পুড়েছে এই তারকার।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমএলসির দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। তবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাদের স্কোয়াডে জায়গা দেয়নি সাকিবকে। বরং নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি।
শাহরুখ খানের মালিকানাধীন দলটি এবার মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে—অভিজ্ঞ ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন। কিন্তু সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি তারা।
গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে করেছিলেন ৬০ রান, আর বল হাতে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তার বোলিং এখন কার্যকর না হওয়ায় ব্যাটসম্যান সাকিবের প্রতি দলগুলোর আগ্রহ কমে গেছে।
তবে এখনো তার জন্য শেষ সুযোগ রয়েছে প্লেয়ার্স ড্রাফটে। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এমএলসি ড্রাফটে যদি কোনো দল তাকে নেয়, তাহলে আবারো যুক্তরাষ্ট্রের লিগে খেলার সুযোগ পাবেন সাকিব। কিন্তু কেবল ব্যাটার সাকিবকে কি কোনো দল নিতে আগ্রহী হবে? উত্তর মিলবে কয়েক দিনের মধ্যেই।
উল্লেখ্য, সবশেষ গত বছরের নভেম্বরে আবুধাবি টি-টেন লিগে খেলতে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর ভারতে লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও সুযোগ পাননি তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)