ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এসএসসির দ্বিতীয় দিনেই অনুপস্থিত প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে এদিন মোট ২৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন শিক্ষার্থী। একই দিনে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিলের আরবি প্রথমপত্র পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল ও দাখিল পর্যায়ের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ২ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়নি।
সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের অধীনে দেশের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। গড় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১০ শতাংশ।
বোর্ডভিত্তিক হিসেবে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৯৩৬ জন। রাজশাহীতে ১ হাজার ৭৩৬ জন, কুমিল্লায় ১ হাজার ৩৬৫ জন, যশোরে ১ হাজার ৪৮২ জন এবং চট্টগ্রামে ১ হাজার ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া সিলেটে ৭০৬ জন, বরিশালে ৯৮০ জন, দিনাজপুরে ১ হাজার ৩০১ জন এবং ময়মনসিংহে ৭৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে এদিন পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন উপস্থিত ছিল। এই বোর্ডে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ।
অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ২০ হাজার ১৬০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। সেখানে অনুপস্থিতির হার ছিল ২ শতাংশ।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)