ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির পরই নতুন উত্তেজনা, ইরানের ৩ ট্যাংকার জব্দ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র—ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এ অভিযান পরিচালনা করে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জব্দ হওয়া জাহাজ তিনটির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থার সূত্রে জানা গেছে, জাহাজগুলোতে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল।
যদিও জাহাজগুলো ঠিক কোথায় আটক করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক জানিয়েছে, ভারত মহাসাগরের এমন একটি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়েছে, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি।
জব্দ হওয়া জাহাজগুলোর মধ্যে ডিপ সি একটি সুপারট্যাংকার, যা আটকের সময় আংশিক তেলবাহী ছিল। সেভিন নামের ট্যাংকারটিতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। অন্যদিকে দোরেনা সম্পূর্ণ তেলবোঝাই অবস্থায় ছিল এবং এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন। তিনি বলেন, ইরান শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত তাদের জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ থাকবে।
সেন্টকোম জানিয়েছে, অবরোধ জারির পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর ছেড়ে যাওয়া অন্তত ২৯টি জাহাজ ও নৌযানকে পুনরায় বন্দরে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)