ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের প্রায় এক-তৃতীয়াংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফলাফল ঘোষণা করে।
প্রকাশিত ফল অনুযায়ী, মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।
এনটিআরসিএ জানায়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এ পরীক্ষায় ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষায় অংশ নেন। দিনভর চারটি শিফটে—সকাল, দুপুর ও বিকেলে ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হয়।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর (মেধাক্রম ছাড়া) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানানো হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজন হলে বিধি অনুযায়ী ফল সংশোধনের অধিকারও এনটিআরসিএ সংরক্ষণ করে।
উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য এবার প্রথমবারের মতো এই পরীক্ষা আয়োজন করা হয়, যেখানে প্রায় ১২ হাজার ৯৫১টি পদের বিপরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক