ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রস্তাবিত আইনে নদী দখল ফৌজদারি অপরাধ হবে: নৌ-পরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নদ-নদীর অবৈধ দখলদারদের একটি হালনাগাদ তালিকা তৈরি করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। এই তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ২১ হাজার ৯৮২ জন অবৈধ দখলদার রয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।
নৌ-পরিবহন মন্ত্রী জানান, নদী দখলদারদের তালিকা জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে এবং এটি জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উচ্ছেদযোগ্য দখলদারদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকদের কাছ থেকে কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে। তালিকা প্রাপ্তি সাপেক্ষে শীঘ্রই সারাদেশে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
উচ্ছেদ কার্যক্রমের ৪টি বড় চ্যালেঞ্জ:
হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী উচ্ছেদ অভিযানে সরকারের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন:
১. আইনি সীমাবদ্ধতা: ২০১৩ সালের বিদ্যমান আইন অনুযায়ী কমিশনের সরাসরি উচ্ছেদ করার কোনো নির্বাহী ক্ষমতা নেই।
২. নদীর গতিপথ পরিবর্তন: সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী নদী সীমানা নির্ধারণের নির্দেশনা থাকলেও নদী গতিপথ পরিবর্তন করায় অনেক পুরনো নদীপথে স্থায়ী স্থাপনা গড়ে উঠেছে।
৩. আদালতের স্থগিতাদেশ: অনেক অবৈধ দখলের বিষয়ে উচ্চ ও নিম্ন আদালতে মামলা এবং স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ সম্ভব হচ্ছে না।
৪. লোকবল ও বাজেটের অভাব: স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও বাজেটের অভাবে নিয়মিত অভিযান ব্যাহত হয়।
আসছে ‘নদী আদালত’ ও কঠোর আইন:
নদী রক্ষায় সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে সংসদকে জানান শেখ রবিউল আলম। তিনি বলেন:
আইন সংশোধন: জাতীয় নদী রক্ষা কমিশন আইন-২০১৩ সংশোধনের প্রক্রিয়া চলছে। প্রস্তাবিত আইনে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
নদী আদালত: নদী সংক্রান্ত অপরাধের বিচারের জন্য পৃথক ‘নদী আদালত’ প্রতিষ্ঠার বিধান রাখা হচ্ছে।
জীবন্ত সত্তা: হাইকোর্টের রায় অনুযায়ী সব নদীকে ‘জীবন্ত সত্তা’ বা ‘আইনি ব্যক্তি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং কমিশনকে নদীর আইনগত অভিভাবক হিসেবে এনফোর্সমেন্ট ক্ষমতা দেওয়া হবে।
স্থায়ী সুরক্ষা: উচ্ছেদ হওয়া জায়গা পুনরায় দখল ঠেকাতে সেখানে ওয়াকওয়ে নির্মাণ, সীমানা পিলার স্থাপন এবং বৃক্ষরোপণ করা হবে।
মন্ত্রী জানান, সংশোধিত আইনের খসড়া জনমত যাচাইয়ের জন্য বর্তমানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি