ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফুটবলের মাঠ থেকে ক্রিকেট দলের মালিক জুড বেলিংহাম
স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার ক্রিকেটের ময়দানে নিজের নাম লেখালেন ইংল্যান্ডের পোস্টার বয় জুড বেলিংহাম। তবে ব্যাট কিংবা বল হাতে নয়, রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে দেখা যাবে ক্রিকেট দলের মালিকের ভূমিকায়। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এর অন্যতম দল বার্মিংহ্যাম ফিনিক্সের মালিকানা স্বত্ব কিনেছেন তিনি।
স্টুরব্রিজে বড় হওয়া এই তারকা ফুটবলার নিজের শৈশবের শহরের প্রতি ভালোবাসা থেকেই ফিনিক্সের ১.২ শতাংশ শেয়ার নিজের করে নিয়েছেন। এই দলটির বড় অংশের মালিকানায় রয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির প্রতিনিধি প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
ক্রিকেটের সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে বেলিংহাম জানিয়েছেন, বার্মিংহ্যাম শহরের প্রতি তার গভীর ঋণ রয়েছে এবং এই ক্লাবে বিনিয়োগের মাধ্যমে তিনি সেই দায়বদ্ধতারই কিছুটা শোধ করতে চান। ওয়ারউইকশায়ারের সাথে এক আলাপচারিতায় তিনি ক্রিকেটের প্রতি তার আজন্ম অনুরাগের কথা তুলে ধরেন।
শৈশবে ভাই জোব বেলিংহামের সাথে ক্রিকেট খেলতে গিয়ে প্রায়ই ছোটখাটো ঝগড়ায় জড়াতেন তিনি। ফুটবলের ব্যস্ত শিডিউলের ফাঁকে ক্রিকেট দেখা এখন তার অন্যতম প্রিয় বিনোদন। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ধীরলয় তাকে খুব টানে; সারাদিন ধরে ম্যাচ উপভোগ করা বা অনুশীলনের অবসাদে বিকেলে বসে খেলা দেখা তিনি দারুণ উপভোগ করেন। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ১০০ বলের এই রোমাঞ্চকর লড়াই চলবে ১৬ আগস্ট পর্যন্ত, যেখানে বেলিংহামের দল ফিনিক্সও শিরোপার লড়াইয়ে নামবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)