ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: হজ মৌসুমকে সামনে রেখে ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এ সংক্রান্ত নিয়ম ভঙ্গ করলে পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে (১৪ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যারা নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে নিয়ে যাবেন, তাদের ওপর এই বিশাল অংকের আর্থিক জরিমানা আরোপ করা হবে। শুধু জরিমানা করেই ক্ষান্ত হবে না প্রশাসন; যে যানবাহনটি এই কাজে ব্যবহার করা হবে, সেটিও বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন জব্দের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে, বিশেষ করে যদি চালক নিজেই মালিক হন বা এতে তার কোনো সহযোগিতা থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)