ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লরিয়াস অ্যাওয়ার্ডস ২০২৬
মাদ্রিদের মঞ্চে টেনিস তারকাদের জয়জয়কার
স্পোর্টস ডেস্ক: ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর এবারের আসরটি ছিল মূলত টেনিস তারকাদের দখলে। মাদ্রিদের সিবেলেস প্যালেসে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন যথাক্রমে কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। এবারের অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দুই কিংবদন্তি নোভাক জোকোভিচ ও আইলিন গু।
গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে ক্যারিয়ারের দারুণ এক সময় পার করা আলকারাজ বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হওয়ার পর জানান, এমন বিশেষ স্বীকৃতি পাওয়া তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। অন্যদিকে, চতুর্থ গ্র্যান্ড স্লাম হিসেবে ইউএস ওপেন জিতে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের খেতাব পেয়েছেন সাবালেঙ্কা। কিংবদন্তিদের সারিতে নিজের নাম যুক্ত করতে পেরে তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান, বিষয়টি তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।
তরুণ উদীয়মান ক্রীড়াবিদদের মধ্যে এবারের আসরে চমক দেখিয়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। সেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার হাতে নিয়ে ইয়ামাল তার সাফল্যের কৃতিত্ব দিয়েছেন পরিবার ও সতীর্থদের। একই সঙ্গে ফুটবলের জাদুকর লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে নিজের আদর্শ হিসেবে আখ্যা দিয়েছেন এই তরুণ।
অনুষ্ঠানে বর্ষসেরা ‘স্পোর্টিং ইনস্পাইরেশন’ পুরস্কারটি পেয়েছেন তারকা খেলোয়াড় টনি ক্রুস। এছাড়া, গত মৌসুমে ট্রেবল জেতা এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের অনন্য অর্জনে বর্ষসেরা দলের খেতাব পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?