ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মা আওয়ামী লীগ নেত্রী, মেয়ে বিএনপির নারী আসনে মনোনীত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত ৩৬ জনের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাদিয়া পাঠান পাপন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন। নাদিয়া বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মৃত আনোয়ার হোসেন ও সৈয়দা নাখলু আক্তার দম্পতির মেয়ে। নাদিয়া বিএনপিতে সক্রিয় থাকলেও তার মা সৈয়দা নাখলু আক্তারের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।
নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি আওয়ামী লীগের সমর্থনে বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মেয়ের বিএনপির মনোনয়ন পাওয়া প্রসঙ্গে মা সৈয়দা নাখলু আক্তার জানান, তার রাজনীতির সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নেই। তিনি বর্তমানে আওয়ামী লীগের দায়িত্বে নেই বলে দাবি করলেও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে, নাখলু আক্তার বর্তমানেও উপজেলা কমিটির সভাপতি পদে বহাল আছেন। এই বিষয়ে জানতে নাদিয়া পাঠান পাপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নাদিয়া পাঠান পাপন ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। আইন অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি আসন পাওয়ায় এবং দল থেকে ৩৬ জনকেই মনোনয়ন দেওয়ায়, প্রার্থিতা বাতিল না হলে বা কেউ সরে না দাঁড়ালে নাদিয়া পাঠান পাপনের সংসদ সদস্য হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। আগামী ১২ মে ভোটের তারিখ নির্ধারিত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)