ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ঢাবি অ্যালামনাইয়ের দুই সদস্য
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনীতদের এই তালিকায় স্থান পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির দুই বিশিষ্ট সদস্য শিরীন সুলতানা এবং নিলোফার চৌধুরী মনি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও যোগ্য নারী নেত্রীদের এই মনোনয়ন দেওয়া হয়েছে। ৩৬ জনের এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য শিরীন সুলতানা ও নিলোফার চৌধুরী মনির নাম অন্তর্ভুক্ত হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে।
মনোনীত শিরীন সুলতানা এবং নিলোফার চৌধুরী মনি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই দুই প্রতিনিধির মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত কয়েক দিন ধরেই বিএনপির ভেতরে নানামুখী তৎপরতা চলছিল। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩৬ জনের নাম ঘোষণা করলেন রুহুল কবির রিজভী। এ সময় দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)