ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তেল সংগ্রহে বিশেষ সুবিধা চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে দায়িত্ব পালনের সময় জ্বালানি সংকট ও পাম্পে দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এ পরিস্থিতিতে জ্বালানি পাম্পে পৃথক লাইন বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
সংগঠনটির মতে, এ ব্যবস্থা চালু হলে জরুরি অভিযান, টহল এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) আইজিপি বরাবর একটি চিঠি দিয়ে এই আবেদন জানায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।
চিঠিতে বলা হয়, পুলিশ সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান পরিচালনা, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সহায়তা এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জনসেবা দিয়ে থাকে। এই কারণে তারা একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে, সরকারি দায়িত্ব পালনের সময় অধিকাংশ পুলিশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা রিকুইজিশনকৃত যানবাহনে দ্রুত বিভিন্ন স্থানে যেতে হয়। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, দুর্যোগ ও দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি নিতে গেলে পুলিশ সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখোমুখিও হচ্ছেন, যা দুঃখজনক ও অনভিপ্রেত।
আইজিপি বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আরও জানায়, জনস্বার্থ ও জরুরি দায়িত্ব পালনের স্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় নির্দেশনা কামনা করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনগণ আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা