ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জার্মানি-সুইডেন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ খাতে ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততা বাড়াতে সক্রিয় হয়ে উঠেছে সরকার। এ লক্ষ্যে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য। পারস্পরিক সহযোগিতা বাড়ালে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান কিছু নন-ট্যারিফ বাধা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কাজ শুরু করেছে।
এ সময় জার্মানিকে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও লেদার খাতে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ২২ লাখ নতুন কর্মসংস্থান তৈরিতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী জার্মানি। তিনি দক্ষতা উন্নয়ন এবং সম্ভাবনাময় খাতে বাজার সম্প্রসারণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে সমান প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক বৈঠক করেন। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়লে বাংলাদেশ ও সুইডেনের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি জানান, সুইডেনের সঙ্গে বাণিজ্যে বিদ্যমান নন-ট্যারিফ বাধা দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী তার দেশ। বিশেষ করে টেলিকম খাতে সুইডেনের বিশ্বব্যাপী অভিজ্ঞতা রয়েছে এবং এ খাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে তারা।
বৈঠকগুলোতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত