ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের মানদণ্ডও জানানো হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ফরম বিক্রি শুরু হয়েছে এবং তা চলবে আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। ফরম সংগ্রহের মূল্য ২ হাজার টাকা এবং জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা থাকা নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় থাকবে।
তিনি আরও বলেছেন, মনোনয়ন চূড়ান্ত করবে দলের পার্লামেন্টারি বোর্ড। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে