ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জরুরি চাহিদা মেটাতে অতিরিক্ত ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, জরুরি জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে তিনটি পৃথক প্রস্তাব কমিটির সামনে উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এসব প্রস্তাব উত্থাপন করে এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেগুলো নীতিগতভাবে অনুমোদন দেয়।
এছাড়া, ইপিআই কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে টিকা সরবরাহ অব্যাহত রাখতে ইউনিসেফের মাধ্যমে ক্রয়ের পদ্ধতিতে নীতিগত অনুমোদনের প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হয় এবং তা বিবেচনায় নেওয়া হয়েছে।
এর আগেও জ্বালানি সরবরাহ পরিস্থিতি বিবেচনায় গত শনিবার (৪ এপ্রিল) সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সামগ্রিকভাবে নতুন এই অনুমোদনের মাধ্যমে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার উদ্যোগ আরও জোরদার করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত