ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ভারতের কাছে হাসিনা ও হাদির আসামিদের ফেরত চাইল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক বৈঠকে ভিসা সহজীকরণ ও প্রত্যর্পণ ইস্যু একসঙ্গে সামনে এসেছে। দিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার আশ্বাস দেন। একইসঙ্গে বাংলাদেশ পক্ষ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য আসামিদের প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে জ্বালানি সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি-র সঙ্গে বৈঠক করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও আলোচনা হয়।
খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও সমান সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ একমত হয়েছে যে, গ্রেপ্তার ব্যক্তিদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এ সময় বাংলাদেশ পক্ষ থেকে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়, যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।
বৈঠকে জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করা হবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে।
অন্যদিকে, বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত। বিদ্যমান কাঠামোর আওতায় অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন প্রস্তাব নিয়েও কাজ করতে সম্মত হয়েছে দুই পক্ষ।
এর আগে, নয়াদিল্লিতে পৌঁছে মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান।
এ ছাড়া, জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান খলিলুর রহমান এবং সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। জবাবে ভারত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়। সামগ্রিকভাবে এই বৈঠক দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পথ উন্মুক্ত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা