ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

বিএনপি ক্ষমতায়, নেতাকর্মীরা সুবিধা অবশ্যই পাবেন: আইনমন্ত্রী

২০২৬ জুলাই ১০ ১৭:১৪:২১

বিএনপি ক্ষমতায়, নেতাকর্মীরা সুবিধা অবশ্যই পাবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি দপ্তর কিংবা সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীরা কিছু সুবিধা অবশ্যই পাবেন, তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তি লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের ওপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না।’

সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে জোরপূর্বক একজনকে চেকে স্বাক্ষর করাতে নেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অপরাধী, সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। এরকম ভুল ধারণা আপনারা করবেন না। আমরা এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেবো না, যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দলের বদনাম হবে এমন কোনো কাজ কোনো দলীয় নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না।’

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হয়।’

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশীয় বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২... বিস্তারিত