ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি ইতিহাস বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (৮ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ড. শারমিন জাহান চৌধুরী। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন মো. তাওহীদ হামিদ ও তাসমিহা জামান সুস্মিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মিঠুন কুমার সাহা।
অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয় কুমার দাসকে ‘অ্যাথলেটিক রোল অব অনার’ প্রদান করা হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ইতিহাস বিভাগ শুধু ডিগ্রি প্রদানই করে না, বরং শিক্ষার্থীদের সমাজকে বুঝতে এবং দেশ গঠনের আদর্শে উদ্বুদ্ধ করে। তিনি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞান ও দক্ষতার মাধ্যমেই শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
আলোচনা পর্ব শেষে নবীনদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?