ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক: ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে আগস্ট সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।
টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, গত ২৪ ঘণ্টায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে বন্ডের দাম কমেছে, ডলারের মূল্য কিছুটা বেড়েছে এবং স্বর্ণের দাম পিছিয়েছে। তবে সংশোধনের পর বাজারে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। তার মতে, স্বর্ণের দাম এখন নিম্নমুখী প্রবণতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করা হয়। এর প্রভাবে শুরুতেই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি পায় এবং ডলারের মূল্য সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা আগে থেকেই নাজুক যুদ্ধবিরতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন সম্ভাবনা বেড়ে ৬৩ শতাংশের বেশি হয়েছে। মঙ্গলবার এ সম্ভাবনা ছিল প্রায় ৫৭ শতাংশ।
এদিকে, ফেডারেল ওপেন মার্কেট কমিটির ১৬-১৭ জুনের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে ভবিষ্যৎ সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন তারা।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার সুদবিহীন এ সম্পদের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৭ ডলারে ওঠে। অন্যদিকে প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৫ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৮ দশমিক ৬৪ ডলারে নেমে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান