ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পিছিয়ে গেল আইপিএল শুরুর দিন
ডুয়া ডেস্ক : অপেক্ষায় থাকা আইপিএল সমর্থকদের অপেক্ষা আরও বাড়ল। ১৮ তম আসর শুরুর দিন পিছিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। শুরুর দিন হিসেবে প্রথমে ১৪ ই মার্চের কথা বলা হলেও পরে সেটি পিছিয়ে ২১ মার্চ নির্ধারণ করা হয়।
এবার সেই দিনটিতেও বদল আনা হয়েছে। নতুন সূচিতে আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২২ মার্চ শনিবার থেকে। অর্থাৎ একদিন পিছিয়েছে আইপিএল শুরুর দিন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
উদ্বোধনী ম্যাচের তারিখ বদলে গেলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকার কথাই জানিয়েছে ক্রিকবাজ। অর্থাৎ আগের সূচি অনুযায়ী ২৫ মে রোববার মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।
আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরের আসরের প্রথম ম্যাচ আয়োজন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। সেই নিয়মের পরিবর্তন হচ্ছে না এবারও। গতবারের চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনেই হবে এবারের আসরের প্রথম ম্যাচ। এরপর ফাইনালও হওয়ার কথা একই ভেন্যুতে।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার মতো গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের মাঠে খেলে আইপিএল শুরু করবে। ২৩ মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দরাবাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
এর আগে, ১৮তম আসর সামনে রেখে গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম সেরেছে আইপিএলের দলগুলো। ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে মোট ১৮২ খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি। তবে সেই তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও তাদের দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
গত বছরের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করেছিল। লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে কিনেছে রিশাভ পান্তকে। এখন রিশাভাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এছাড়া পাঞ্জাব ২৬.৭৫ কোটি রুপিতে কিনেছে শ্রেয়স আয়ারকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?