ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
সাময়িক বরখাস্ত হলেন বিএসইসি'র সহকারী পরিচালক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের সহকারী পরিচালক মো. ইব্রাহিম আলীকে সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে শৃ্ঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিএসইসি থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
কমিশনের আদেশে বলা হয়েছে, ইব্রাহিম আলীর বিরুদ্ধে সরকারি কর্মচারীর অনুপযুক্ত আচরণ এবং বিএসইসির নীতিমালার পরিপন্থী একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০২১’ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি মোতাবেক এই সময়ে তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন।
উল্লেখ্য, গত বছর এপ্রিলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএসইসির ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, যা সে সময় সংস্থাটির অভ্যন্তরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিএসইসির সাবেক পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে গৃহনির্মাণ ঋণের অগ্রিম অর্থ অপব্যবহার, মিথ্যা প্রগতি প্রতিবেদন জমা এবং অভ্যন্তরীণ ডেকোরেশনের নামে অতিরিক্ত অর্থ দাবিসহ একাধিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছিল।
বিএসইসি জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যেকোনো পর্যায়ের কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)