ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রোববার থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: হামের উচ্চ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় প্রাথমিকভাবে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু করা হচ্ছে। তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বরগুনা সদর উপজেলাকে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে জরুরি এ টিকাদান কর্মসূচি শুরু হবে।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগ এবং একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলাগুলোর তালিকা চূড়ান্ত করা হয়। ৩০টি উপজেলার মধ্যে রয়েছে বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।
সরকারি সূত্র জানায়, জরুরি এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে হাম–রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত