ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তিকে এখন দেশের জন্য বড় বোঝা হিসেবে দেখছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তি কার্যত ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, চুক্তিটি পুনর্বিবেচনার জন্য সরকার এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে।
মন্ত্রী বলেন, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে করা এই চুক্তি যাচাই করতে অন্তর্বর্তী সরকারের সময় একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিটিতে জ্বালানি বিশেষজ্ঞ, আইনবিদ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ছিলেন।
কমিটির পর্যালোচনায় উঠে আসে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে সম্পাদিত চুক্তিটিতে বিদ্যুতের মূল্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক বেশি নির্ধারণ করা হয়েছিল। বিষয়টি বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার দুটি পথ বিবেচনায় রেখেছে। একটি হলো আন্তর্জাতিক সালিশি আদালতে গিয়ে চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে আইনি লড়াই করা। অন্যটি হলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আদানি পাওয়ারের সঙ্গে বসে চুক্তির শর্ত সংশোধন এবং বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া।
তিনি আরও জানান, জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে শুরু থেকেই এই চুক্তির স্বচ্ছতা ও মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর