ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
স্পোর্টস ডেস্ক: এশিয়ার বয়সভিত্তিক নারী ফুটবলের অন্যতম বড় আসর AFC U-20 Women's Asian Cup 2026 আজ থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিতে নেমেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে লাল-সবুজের তরুণীরা।
ম্যাচটি কখন ও কোথায় অনুষ্ঠিত হবে?
থাইল্যান্ডের Thammasat Stadium-এ আজ ১ এপ্রিল স্বাগতিকদের বিপক্ষে খেলবে পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় (স্থানীয় সময় রাত ৮টা) ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত
এটি এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২তম আসর। এর আগে অনুষ্ঠিত ১১টি আসরের কোনোটি খেলতে পারেনি বাংলাদেশ। ফলে থাইল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টে অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়েদের।
শক্তি ও র্যাঙ্কিংয়ের লড়াই
ফিফা র্যাঙ্কিং ও অভিজ্ঞতার বিচারে স্বাগতিক থাইল্যান্ড এগিয়ে রয়েছে। থাই নারীদের অবস্থান ৫২তম, আর বাংলাদেশ রয়েছে ১১৩তম স্থানে। ২০০৪ সালের আসরে চতুর্থ হওয়াও থাইল্যান্ডের বড় অর্জন। তবে র্যাঙ্কিংয়ের ব্যবধান থাকলেও লড়াইয়ের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, “থাইল্যান্ডের বিপক্ষে ভালো লড়াই হবে আশা করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং সবার দোয়া চাই।”
প্রস্তুতি ও প্রতিকূলতা জয়
গত ২০ মার্চ থেকেই থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে ভারত ও জর্ডানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই সেখানে পৌঁছায় দলটি। অধিনায়ক জানান, আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হলেও তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
সরাসরি খেলা দেখবেন যেভাবে
ফুটবলপ্রেমীরা ম্যাচটি ইউটিউবে ‘AFC Asian Cup’ সার্চ করে অফিসিয়াল চ্যানেলে সরাসরি দেখতে পারবেন। ভৌগোলিক সীমাবদ্ধতা থাকলে ভিপিএন ব্যবহার করেও খেলা উপভোগ করা যেতে পারে।
বাংলাদেশ নারী ফুটবলের জন্য এটি নতুন এক যাত্রার সূচনা। প্রথমবারের মতো এশিয়ার বড় মঞ্চে নামতে যাওয়া এই দলটির দিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রীড়াপ্রেমীরা। থাইল্যান্ডের বিপক্ষে দারুণ এক লড়াই উপহার দেওয়ার প্রত্যাশাই এখন সবার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজকের নামাজের সময়সূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫