ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ অঞ্চলে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩০ শতাংশে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বস্বাস্থ্য সংস্থা বিভাগের বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এতে দেখা গেছে, মোট পরীক্ষিত নমুনার ৩১ দশমিক ৩০ শতাংশেই হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৬ মার্চ পর্যন্ত এসব নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে ১৮ মার্চ পর্যন্ত ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের মধ্যে হাম ধরা পড়ে, তখন সংক্রমণের হার ছিল প্রায় ২৯ শতাংশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়ার প্রয়োজন থাকলেও বাস্তবে অনেক হাসপাতালে অন্য শিশুদের সঙ্গে একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। অনেক ক্ষেত্রে রোগীদের অবস্থাও জটিল হয়ে উঠছে।
সংক্রমণ শনাক্ত হওয়ার তিন মাস পর অবশেষে শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান বলেন, হামে আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও সব হাসপাতালে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি জানান, সরকারের সহযোগিতায় হামের বিস্তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি