ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৫ ছরের কারাদণ্ড হতে পারে ক্রিকেটার নাসিরের
স্পোর্টস ডেস্ক: আদালতে নিজেদের নির্দোষ দাবি করে তালাক সংক্রান্ত অভিযোগের জবাব দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন।
সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে সাফাই সাক্ষ্য প্রদান করেন তামিমা।
এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেছিলেন তামিমা।
এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে।
বর্তমানে বিচারাধীন এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানাকে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক