ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সাবেক মেজর জিয়াউল আহসানের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে তার স্থগিত করা ব্যাংক হিসাব ও জব্দকৃত সম্পদ অবমুক্তির আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আইনজীবী জামিনের পাশাপাশি জব্দ করা সম্পত্তি ফেরত দেওয়ার আবেদন করেছিলেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া তথ্যের ভিত্তিতে আদালত সবগুলো আবেদনই খারিজ করে দেন। এর আগে গত ৭ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন একই আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, বরখাস্ত হওয়া এই সেনাকর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ২২ কোটি ২৭ লাখ টাকার সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া তার ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থ পাচারের অভিযোগে বলা হয়েছে, তিনি নিয়ম লঙ্ঘন করে ৫৫ হাজার মার্কিন ডলার নিজের হিসাবে জমা করেছিলেন এবং স্ত্রীর সহযোগিতায় বিপুল অর্থ বিভিন্ন নামে স্থানান্তর ও রূপান্তর করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলাটি দায়ের করেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অর্জিত ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অপরাধ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)